সাংবাদিক নির্যাতন: ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন
রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির ডাকা হরতালে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্ত কমিটি।
ঘটনার জন্য শাহবাগ থানার ৩ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য এবং ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রমনা অপরাধ বিভাগের ডিসি মারিুফ হোসেন সরদার বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের মধ্যে ৪ জন শাহবাগ থানার সাব ইন্সপেক্টর। ঘটনার সময় তারা কাছাকাছি উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই তদন্ত রিপোর্ট রমনা অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে জমা দেন তদন্ত কমিটি। এর আগে রমনা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজিউল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
২৬ জানুয়ারি রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে বেদম মারধর করে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 