কর্তন ছাড়াই ছাড়পত্র পেলো ‘সত্তা’
‘সত্তা’ ছবির মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ছবিটি নির্মাণ করেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। এরই মধ্যে বিনা কর্তনে ছাড়পত্র ঘরে তুলেছে সিনেমাটি।
গত বছরের ডিসেম্বরে কক্সবাজার অভিযানের মাধ্যমে ছবির শুটিং শেষ হয়। এ বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন । ১৫ দিনের মাথায় পেয়ে গেলেন ছবির মুক্তি দেওয়ার কাঙ্ক্ষিত সেই সনদপত্র।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছবির ছাড়পত্র সনদ প্রকাশ করে পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানালেন ছবিটির ছাড়পত্র পেয়েছে। তিনি জানান, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে খুশি। তাই কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্র দিয়েছেন।
সত্তা সিনেমার সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। সিনেমাটিতে শাকিব-পাওলি জুটি ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিন প্রমুখ।

বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী 