News Bangla 24 BD | ঝিনাইদহের মহেশপুরে ২ জনের কারাদন্ডে ভ্রাম্যমাণ আদালত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে সরকারি কাজে বাধা দেবার অভিযোগে আলম আমিন (৩৭) এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবন করার অভিযোগে বিকাশ চন্দ্র ঘোষ (৩২) নামের অপর একজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশাফুর রহমান বুধবার বিকালে এ রায় দেয়।

ইউএনও আশাফুর রহমান জানান, উপজেলার দাড়িয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আল আমিন বিভিন্ন ভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও সরকারি কাজে বাধা দিয়ে আসছিল। তাকে আটক করে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য সেবন করার অভিযোগে বিরেন চন্দ্র ঘোষ তার ছেলে বিকাশ চন্দ্র ঘোষকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ