News Bangla 24 BD | নায়িকাপ্রধান সিনেমাতে ভাবনার না - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

মুক্তির অপেক্ষায় আছে আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’। অনিমেষ আইচের পরিচালনায় ছবিটিতে ভাবনার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সব ঠিক থাকলে শিগগিরই তা মুক্তি পাবে। তবে আগামিতে নায়িকানির্ভর কোনো চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা নেই বলে জানিয়েছেন ভাবনা।
ভাবনা বলেন, ‘আমরা শুধু নায়ক-নায়িকানির্ভর চলচ্চিত্র বেশি দেখি। কিন্তু ‘ভয়ঙ্কর সুন্দর’ এমনই একটি গল্প যেখানে নায়ক বা নায়িকা নয়, বরং চরিত্রের গুরুত্ব পেয়েছে। প্রতিটি চরিত্রেরই গুরুত্ব রয়েছে এ ছবিতে।’ তিনি আরও বলেন, ‘আমি এমনই একটি ছবির জন্য অপেক্ষা করছিলাম অনেকদিন। আর সেটি পেয়েও গিয়েছি। চলচ্চিত্রে আরও অভিনয়ের ইচ্ছা আছে। তবে নায়িকাপ্রধান সিনেমাতে নয়। লন্ডন, আমেরিকায় গিয়ে গানের শুটিং হলো, নাচানাচি হলো আর কয়েকটি রোমান্টিক দৃশ্যে কাজ করলাম সিনেমাও শেষ হলো- এ ধরনের কাজে অন্তত আমি বিশ্বাসী নই। আমার কাছে চরিত্রটিই আসল। যেখানে অভিনয়ের জায়গা থাকবে।’ ‘ভয়ংকর সুন্দর’ এ ভাবনাকে দেখা যাবে নয়নতারা চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নয়নতারা একটু ভিন্নধর্মী চরিত্র। খুব ইনোসেন্ট। এখন আমরা যান্ত্রিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু নয়নতারা সে যান্ত্রিকতার মধ্যে নেই। এ চরিত্র করার সময় নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছি। দর্শকদেরও চরিত্রটি কিছুটা হলেও অন্য জগতে নিয়ে যাবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ