News Bangla 24 BD | অনেকেই হয়তো জানেন না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

অনেকেই হয়তো জানেন না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সিনেমায় নেতিবাচক সব চরিত্রে দেখা যায় তাকে। মাঝে মাঝে অবশ্য ভালো চরিত্রেও দেখা মেলে এ খল অভিনেতার।

চলচ্চিত্রে যেমনই হোক। বাস্তব জীবনের মিশা কিন্তু একেবারেই ভিন্ন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তিনি। হজও করেছেন।

শনিবার নারায়ণগঞ্জের ভুলতায় চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্যে এসব জানান মিশা।

মিশা বলেন, অনেকেই হয়তো জানেন না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। হজও করেছি। তবে আমি কিছুটা বদমেজাজি।

চলচ্চিত্রের প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্বীকার করে মিশা বলেন, এখান থেকে আমি অর্থবিত্ত, খ্যাতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই পেয়েছি।

তিনি বলেন, চলচ্চিত্র বাইরের দেশে আমাদের সংস্কৃতির ভাবমূর্তি তুলে ধরে। তাই চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ