News Bangla 24 BD | আত্মহত্যা করলেন আইটেম কন্যা জ্যাকলিন মিথিলা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

আত্মহত্যা করলেন আইটেম কন্যা জ্যাকলিন মিথিলা


আত্মহত্যা করেছেন ঢাকাই ছবির আইটেম কন্যা জ্যাকলিন মিথিলা। গত ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের বাড়িতে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় তার বাবা স্বপন শীল একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম। তিনি বলেন, মামলায় মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- স্বামীর সঙ্গে মিথিলার ঝগড়া। মামলায় মিথিলার প্রকৃত নাম দেয়া হয়েছে জয়া শিল, বয়স ২২ বছর।

মইনুল ইসলাম আরও বলেন, মিথিলা বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়। স্বামীর বাড়ি ফটিকছড়ি। স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তাকে চট্টগ্রামের দিঘিরপাড় নামক জায়গায় চিতায় পোড়ানো হয়েছে বলে জেনেছি।

মিথিলার বাবা স্বপন শীলও বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় দড়ি দিয়ে মিথিলা আত্মহত্যা করেছে। এর আগে সে ঘুমের ওষুধ খেয়েছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না।

জ্যাকলিনের জন্ম ফেনীতে এবং তার শৈশবও কেটেছে ফেনীতে। তার পিতা স্বপন শীল পেশায় একজন নরসুন্দর। জ্যাকলিন কৈশোরের শুরুতে চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। এরপর ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যুক্ত হন। কয়েকটি ছবিতে তিনি আইটেম গানে নেচেছেন।

সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচেন তিনি। এছাড়া প্রায়ই সময়ে খোলামেলাভাবে ফেসবুক লাইভে এসে বিতর্কের জন্ম দেন তিনি।

জানা গেছে, মিথিলার স্বামী একজন সরকারি চাকরিজীবী। সাত বছর প্রেম করার পর গত নভেম্বরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলতে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ