News Bangla 24 BD | 'আমরা একে অপরকে ভালবাসি' - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

২০১৪ সালে বিচ্ছেদ হয়ে গিয়েছে হৃতিক রোশন এবং সুজান খানের। কিন্তু তারপরেও কোনও তিক্ততা নেই তাদের সম্পর্কে। বরং তারা আগের মতোই ভাল বন্ধু। এক সঙ্গে ডিনারে যাচ্ছেন। দুবাইতে ছেলেদের নিয়ে এক সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এমনকি কখনও বা অক্ষয় কুমার-টুইঙ্কেল খেন্নার সঙ্গে ঘুরতে যাচ্ছেন বিদেশে। হৃতিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাবিল’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন সুজান। সে ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। হৃতিকের ভাল অভিনয়ের প্রশংসা করে মিডিয়ার সামনে মুখও খোলেন সুজান।এসব দেখে সম্প্রতি হৃতিকের কাছে জানতে চাওয়া হয়, আবার কি সুজানের কাছেই ফিরবেন তিনি? মুচকি হেসে হৃতিক জবাব দেন, ‘‘আমি আর সুজান সত্যিই খুব ভাল বন্ধু। আমরা একে অপরকে ভালবাসি, একে অপরের যত্ন নিই— ব্যাস, এটুকুই।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ