News Bangla 24 BD | আকর্ষণীয় রূপে ফিরছেন অপু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে জল কম ঘোলা করেনি দেশিয় গণমাধ্যমগুলো। যে যেভাবে পেরেছে নায়িকাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছে। কেউ লিখেছে অপু বিশ্বাস আমেরিকায় রয়েছেন। আবার কেউ লিখেছেন অপু ভারতে অবস্থান করছেন। কোনো কোনো মিডিয়াতে অপুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ হয়েছে। তবে নায়িকার এই আড়ালে থাকার কারণেই এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ পায়। এ দেশের চলচ্চিত্রের নায়িকা হিসেবে অপু বিশ্বাস যেন একটু রহস্যের খেলা খেলতেই ভালোবাসেন। এর আগেও তিনি কয়েক মাসের জন্য অন্তড়ালে ডুব দিয়েছেন। ফেরার পর নতুন এক অপুর সন্ধান পেয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। এবারও তাই ঘটতে যাচ্ছে। বর্তমানে ঢাকায় অবস্থান করা এই নায়িকার সঙ্গে কথা হতেই তিনি জানালেন, শিগগিরই নিজেকে আকর্ষণীয় করেই সবার সামনে হাজির হবেন। এখন শরীরের ওজন কমানোর অভিযানে ব্যস্ত রয়েছেন নায়িকা। ফলে বেশ খাটতে হচ্ছে তাকে। নিয়মিত জিমে যাচ্ছেন। পরিচিতজনদের নাকের ডগা দিয়ে বোরকা পরে পার্কে হাঁটছেন। অপু বিশ্বাস বলেন, ‘নিজের মতো করেই কিছু সময় কাটানোর জন্য ছোট্ট একটা বিরতি নিয়েছি। চলচ্চিত্র আমার অনেক ভালোলাগা ও ভালোবাসার জায়গা। তাই আবার এখানে ফিরেছি। তবে এবার সবার সামনে ভিন্ন অপু হয়েই আসতে চাই। আপাতত ওজন কমানোর মিশনে আছি। কাঙ্খিত ওজন পেলেই আবার কাজে ফিরব।’ নায়িকা আরও জানান, আগামী মাস থেকেই শুটিংয়ে দেখা যেতে পারে তাকে। আপাতত আটকে থাকা ছবিগুলোর কাজই শেষ করতে চান তিনি। এরপরই নতুন ছবির কথা ভাববেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। উল্লেখ্য, ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন অপু। এরপর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। শাকিব-অপু জুটির বেশকিছু ছবি সুপার ডুপার ব্যবসা করে। মাঝে প্রায় ১০ মাস নিখোঁজ ছিলেন নায়িকা। ফের আড়াল ভেঙেছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন অপু। নায়িকা জানিয়েছেন, শিগগিরই সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ