News Bangla 24 BD | টেলিটকের বিজ্ঞাপনে ফারহানা মিলি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

দেশের একমাত্র সরকারি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান টেলিটকের বিজ্ঞাপনের মডেল হলেন জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানভীর আহমেদ।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে মিলি বলেন, ‘মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজে অনেক রেসপন্স পাওয়া যায়। সেই চিন্তা থেকেই কাজটি করেছি।’

‘মনপুরা’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘এই বিজ্ঞাপনে আমাকে ডাক্তার হিসেবে দেখতে পাবেন দর্শকরা। এমন চরিত্রে প্রথমবার কাজ করলাম। সবমিলিয়ে ভালো লেগেছে টেলিটকের বিজ্ঞাপনে কাজ করে।’

নির্মাতা তানভীর আহমেদ বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞাপনটির চিত্রায়ন শেষ হয়েছে। দুই এক দিনের মধ্যেই প্রচারে আসবে।’

মিলি ব্যস্ত ধারাবাহিক নাটক নাটক নিয়ে। শিগগির তার অভিনীত চঞ্চলের বিপরীতে ‘পোস্ট গ্র্যাজুয়েট’ নাটকটি এনটিভিতে প্রচারে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ