News Bangla 24 BD | ১১ মার্চ সুনামগঞ্জ ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

১১ মার্চ সুনামগঞ্জ ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন


আগামী ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে চিঠি দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেনের সাক্ষরিত দুইটি জেলার সভাপতি সম্পাদক বরাবরে প্রদত্ত পৃথক চিঠিতে এই তারিখ নির্ধারণ করে দেয়া হয়।

সিলেট জেলা ছাত্রলীগের নিকট প্রেরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা শাখাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

চিঠিতে সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি ও সফলভাবে সম্পন্নের নির্দেশনা দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ