News Bangla 24 BD | শ্রুতি হাসানের অপেক্ষায়! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

দক্ষিণের মেয়ে হলেও বলিউডের নায়িকাদের চেয়ে কম আলোচিত বা প্রভাবশালী নন শ্রতি হাসান। বাবা কমল হাসান তো বটেই, নিজের অভিনয় দক্ষতা আর গ্ল্যামারের জন্য এই সুন্দরী বাজিমাত করে চলেছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গণে।

শ্রুতির ছবি মানেই চমক আর জমকালো উপস্থাপনা। আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। জানা গেছে, অভিনেতা, পরিচালক ও প্রযোজক সুন্দর সি তার পরবর্তী বড় বাজেটের ছবি ‘শঙ্খমিত্রা’র নাম ভূমিকায় অভিনয়ের জন্য শ্রুতি হাসানকে চুক্তিবদ্ধ করেছেন। এই ছবিতে নায়িকার সঙ্গে অভিনয় করবেন জায়াম রবি ও আরিয়া।

সুন্দর সি এই চলচ্চিত্রের জন্য নিয়োগ দিচ্ছেন হাইপ্রোফাইল টেকনিক্যাল ক্রু। সংগীতে থাকবেন এ আর রহমান। ছবিটির ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজ করবেন আরসি কামালাকান্নান। তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর ভিজুয়াল ইফেক্ট নিয়ে।

সবকিছু ঠিক থাকলে এ বছরের মে মাসের মধ্যেই ‘শঙ্খমিত্রা’-র শুটিং শুরু হবে। ছবিটি মুক্তিও পাবে চলতি বছরের শেষদিকে। দারুণ এক ধামাকা নিয়েই আসছেন শ্রুতি; অপেক্ষা এখন তারই।

এ বিভাগের অন্যান্য সংবাদ