News Bangla 24 BD | ভক্তের প্রশ্নে চটে গিয়ে যা করলেন মোনালি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ভক্তের প্রশ্নে চটে গিয়ে যা করলেন মোনালি


নিজেদের বিভিন্ন মুহূর্ত ও খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেই সোশ্যাল মিডিয়ায় হাজিরা হন সেলিব্রেটিরা। তা থেকেই ট্যুইটার বা ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার শুরু। কিন্তু বহু ঘটনায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতেই হেনস্থার শিকার হচ্ছেন তারকারা।

সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ইন্সটাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে কালো রঙের শর্ট ড্রেসে মোনালিকে ভক্তদের উদ্দেশে ফ্লাইয়িং কিস ছুড়ে দিতে দেখা গেছে। কিন্তু মোনালির ওই পোশাক নিয়ে আপত্তি তোলেন অমিত নামের এক ভক্ত।

অমিত ছবিটিতে মন্তব্য করেন, গানের শো-তে আপনারা অভিভাবকের মতো জ্ঞান দেন। আপনার মনে হয় না, আপনার আরো দায়িত্বশীল ড্রেস পরা উচিত ছিল। এত শর্ট ড্রেস কেন? এতে আপনার পা দেখা যাচ্ছে।

এমন মন্তব্যে মেজাজ হারিয়ে মোনালি ওই ব্যক্তিকে ব্লক করেন। তার আগে অমিতকে উদ্দেশ্য করে মোনালি লিখেন, ‘আপনার এই ভুয়া সভ্যতার ভাষণ আমাকে দেবেন না। আপনার মানসিক ও চারিত্রিক সমস্যার দায় আমার নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যাতে আপনার সঙ্গে বাস্তবে আমার দেখা না হয়। দেখা হলে, যে পা দেখে আপনার অস্বস্তি হচ্ছে সে পা দিয়েই আমি আপনাকে লাথি মারবো। আমায় কেউ আটকাতে পারবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ