News Bangla 24 BD | বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা বন্ধ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা বন্ধ


কাজ না থাকা ও দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের জন্য ফের বন্ধ ঘোষণা করা হয়েছে বাহরাইনের ভিসা।

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, বাহরাইনে কাজ না থাকায় হাজার হাজার প্রবাসী মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি না জেনে-বুঝে ফ্রি ভিসার নামে প্রতিদিন বাহরাইনে ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশিরা।

মমিনুর রহমান বলেন, ফ্রি ভিসায় এসে কাজ না পেয়ে ইতোমধ্যে অবৈধ হয়ে গেছেন হাজারো প্রবাসী। প্রতিদিন নতুন করে ভিসার দালালদের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ পরিস্থিতি মোকাবেলায় নতুন ভিসা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তবে কতদিন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে তা নির্দিষ্ট করে জানাননি রাষ্ট্রদূত।

এ বিভাগের অন্যান্য সংবাদ