News Bangla 24 BD | শাহরুখের নায়িকা দীপিকা-ক্যাটরিনা! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত আছেন ইমতিয়াজ আলির ‘দ্য রিং’ ছবির কাজে। এই ছবিতে তিনি রোমান্স করবেন আনুশকা শর্মার সঙ্গে। কিন্তু এই ছবির কাজ শেষে তিনি এই প্রজন্মের আরও দুই জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। বিদেশি গণমাধ্যম সূত্র বলছে, দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ একই ছবিতে অভিনয় করবেন কিং খানের সঙ্গে।
বামন বা স্বল্প দৈর্ঘ্যরে মানুষকে নিয়ে ছবি করতে চলেছেন ‘তনু ওয়েডস মনু’ পরিচালক আনন্দ এল রাই।

আসন্ন ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা ও ক্যাটরিনা। দু’জনেই চান শাহরুখের সঙ্গে কাজ করতে। শুধুমাত্র সেই কারণে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন রণবীর কাপুরের দুই প্রাক্তন প্রেমিকা।

এতদিন সেই চরিত্র দুটিতে আলিয়া ভাট ও সোনম কাপুরের নাম শোনা গেলেও এখন জানা যাচ্ছে ক্যাটরিনা আর দীপিকাকেই চূড়ান্ত করেছেন পরিচালক। দুই নায়িকা চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন।

শোনা যায়, ক্যাটরিনার জন্যই নাকি রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্কে ভাঙন ধরেছিল। মুখে কিছু না বললেও এই কারণেই দু’জনের সম্পর্ক খুব একটা ভালো নয়। রণবীরের সঙ্গে শেষ পর্যন্ত কারও সম্পর্কই টেকেনি। তবে দীপিকা-ক্যাটরিনার ঠান্ডা যুদ্ধটা রয়ে গেছে। কিন্তু শাহরুখ খান এবং আনন্দ এল রাইয়ের জুটির ছবিকে তারা আর এড়াতে পারলেন না বলেই মনে হচ্ছে। শিগগিরই এই ছবির চূড়ান্ত ঘোষণা হবে। সামনের মাস থেকে শুরু হবে শুটিং।

এ বিভাগের অন্যান্য সংবাদ