News Bangla 24 BD | ‘কারণ আমি আবেদনময়ী’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ভারতীয় অভিনেত্রী রিয়া সেন। সম্প্রতি ‘লোনলি গার্ল’ শিরোনামের একটি হিন্দি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।

চলচ্চিত্রটি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিয়া সেন। এ সময় চলচ্চিত্রটি নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা জানিয়েছেন এ অভিনেত্রী।

তার প্রত্যেকটি চলচ্চিত্রেই যৌন দৃশ্য থাকে কেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘এগুলো আসলে যৌনদৃশ্য না। শুধু বিষয়টি ইঙ্গিত করা হয়। যাইহোক, আমার মনে হয় এর প্রকৃত কারণ আমি আবেদনময়ী সেজন্য।’

‘লোনলি গার্ল’-এ সহ-অভিনয়শিল্পী হিসেবে কায়রা দত্তের সঙ্গে আপনি কি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন (এতে বেশকিছু সমকামী দৃশ্য রয়েছে)? জবাবে রিয়া সেন বলেন, ‘না, আমি কিছুটা লজ্জাবোধ করছিলাম, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায় এবং দৃশ্যগুলো ঠিকভাবেই শেষ করি।’

মেয়েরা কি আপনার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়? এবং আপনি তখন কি করেন? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, মেয়েরা আমার দিকে তাকায়। ছেলেরা যেভাবে তাকায় ঠিক সেভাবেই। কিন্তু অবশ্যই আমি কিছু করি না।’

যৌন দৃশ্য করা কি কঠিন? রিয়ার উত্তর, ‘এটি সহ-অভিনয়শিল্পীর ওপর নির্ভর করে।’

সাইকোলজিক্যাল-থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘লোনলি গার্ল’। রাধিকা কাপুর নামের একটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। ‘লোনলি গার্ল’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৌরভ ভার্মা।

এ বিভাগের অন্যান্য সংবাদ