বলিউড মাতানো জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ৩১ মার্চ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট ইন ঢাকা’- এতে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন তিনি। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস।
এতে শ্রোয়া ঘোষাল ছাড়াও বাংলাদেশ থেকে পিন্টু ঘোষ, আনিকা, মিফতাহ জামানসহ বেশ কয়েকজন তরুণ প্রজন্মের শিল্পী অংশ নেবেন। সম্প্রতি শ্রেয়া ঘোষালের ঢাকায় আসা নিয়ে নগরীর বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এটিএন ইভেন্টস লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান জানান, ‘সঙ্গীতপিপাসু মানুষের মন ভরিয়ে এ কনসার্টটি সাফল্যম-িত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছি।’
উল্লেখ্য, এটি শ্রেয়া ঘোষালের তৃতীয়বারের মতো ঢাকা সফর। এর আগে ২০১০ ও ২০১৫ সালে দু’বার ঢাকায় এসেছেলিন এ গায়িকা। ভারতের জনপ্রিয় এ গায়িকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ আরও অনেক পুরস্কার অর্জন করেছেন।

বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী 