মিজান-রানীর স্নিগ্ধ রোমান্স (ভিডিও)
খাবার টেবিল। বাবা-মায়ের সঙ্গে খাবার খাচ্ছেন অভিনেতা মাজনুন মিজান। পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন মিজানের স্ত্রী মডেল ও অভিনেত্রী রানী আহাদ।
হঠাৎ মিজানের ফোন বেজে ওঠে। জানতে পারেন, দ্রুত ক্যাম্পে ফিরতে হবে মেজর মাজনুন মিজানকে। এ কথা শুনেই খাবার টেবিল ছেড়ে চলে যান রানী। প্রিয় মানুষ চলে যাওয়ার যে হাহাকার তার শীতল ঝড় জোড়ালোভাবেই বইতে থাকে রানীর ভেতর।
এমন দৃশ্য দেখা যায়, ‘পাতার বাঁশি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে। এ মিজানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সাবরিনা। মিউজিক ভিডিওর কনসেপ্ট ও নির্মাণ করেছেন তপু খান। আর এতেই মডেল হিসেবে অভিনয় করেছেন মাজনুন মিজান ও রানী। গতকাল ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি।
সম্প্রতি মানিকগঞ্জ ও কালিয়াকৈর জমিদার বাড়িতে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। পুরো গানজুড়ে এক নব দম্পতির প্রেম, ভালোবাসা, আবেগ, মান-অভিমান ফুটে উঠেছে। দেখানো হয়েছে, একজন সেনা কর্মকর্তার ত্যাগ। যা খুব স্বাভাবিকভাবেই যেকোনো মানুষের হৃদয় স্পর্শ করবে।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 