News Bangla 24 BD | সেন্সরে জমা পড়েছে আইরিনের শেষ কথা - News Bangla 24 BD
News Head

চিত্রনায়িকা আইরিন অভিনীত ‘শেষ কথা’ ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। সেন্সর কাঠগড়া অতিক্রম করলেই মিলবে মুক্তি। এমনটাই জানিয়েছেন এই ছবির নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

‘শেষ কথা’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সমদর্শী দত্ত। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দাপুটে অভিনেতা মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

এর আগে ছবিটির নাম ‘বাষ্পস্নান’ রাখা হলেও পরে সেটি পরিবর্তন করে ‘শেষ কথা’ রাখা হয়। গেল বছর ছবিটির নির্মাণ কাজ শেষ হয়। ‘গঙ্গাযাত্রা’ ছবির নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ইচ্ছে, তিনি এই বছরেই ছবিটি মুক্তি দেবেন।

এদিকে, আইরিন অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছে। আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে ‌‘টার্গেট’। আরও কয়েকটি ছবির কাজ শিগগির শুরু করবেন বলে জানান ‘এক পৃথিবী প্রেম’ ছবির এই নায়িকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ