News Bangla 24 BD | বেগম জান-এর প্রথম পোস্টারে নতুনরূপে বিদ্যা! - News Bangla 24 BD
News Head

বেগম জান-এর প্রথম পোস্টারে নতুনরূপে বিদ্যা!


প্রকাশিত হল সৃজিত মুখার্জির নতুন ছবি ‘বেগম জান’-এর প্রথম পোস্টার । এতে পতিতালয়ের অধিকারিণী চরিত্রে দেখা যাবে বিদ্যাকে ।

চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার বিদ্যাটা ভালোই জানা আছে বিদ্যা বালনের! ‘কাহানি’, ‘ডার্টি পিকচার’ সহ বেশ কিছু ছবিতে তার নমুনা পেয়েছেন দর্শক । এবারে সৃজিতের নতুন ছবিতে কি চমক দেখাচ্ছেন তিনি?

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘বেগম জান’-এ পতিতালয়ের মালিক হিসেবে দেখা যাবে বিদ্যাকে আর পোস্টারে তার সাজ-পোশাকেও পাওয়া গেল তেমনই আভাস । ‘বেগম জান’-এর পোস্টারে লাল রঙের খোলামেলা পোশাকে, হুঁকার নল হাতে উদ্ধত ভঙ্গিতে বসে থাকতে দেখা গেছে বিদ্যাকে । তার অভিব্যক্তিতে রয়েছে রহস্যের ছোঁয়া ।

তবে কি আবারও নতুন চরিত্রে অভিনয়ের জাদু দিয়ে দর্শক মাতাতে চলেছেন এ অভিনেত্রী? উত্তর পাওয়া যাবে যথা সময়ে! ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবিটির ।

এ বিভাগের অন্যান্য সংবাদ