News Bangla 24 BD | নতুন গানে দিঠি - News Bangla 24 BD
News Head

খ্যাতিমান বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা নতুন একটি গান নিয়ে শিগগিরই শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘আকাশটা বাড়াচ্ছে মেঘ, বাতাসটা বাড়াচ্ছে বেগ’ কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করছেন ফয়সাল আহমেদ। নতুন এই গানটি প্রসঙ্গে দিঠি বলেন, ‘এই গানে কথাগুলো খুব সুন্দর। আমি আশাবাদী এটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে প্লে-ব্যাকে দিঠি প্রথম কন্ঠ দেন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ চলচ্চিত্রে। এরপর তিনি অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন। সর্বশেষ দিঠি তারই বাবার নির্দেশিত ‘জীবনের গল্প’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। গত বছরের প্রায় শেষের দিকে বাজারে আসে শিল্পীর চতুর্থ একক অ্যালবাম ‘পোড়াচোখ’। বলা যায় এই অ্যালবামের প্রায় সবগুলো গানই শ্রোতাদের মন কেড়ে নেয়। দিঠির অন্য তিনটি একক অ্যালবাম হচ্ছে-‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’ এবং ‘একালের গান সেকালের গান’। মাঝে ‘চাঁদনী সন্ধ্যা’য় দিঠি আনোয়ার ও প্রতীক হাসান শাবনাজ-নাঈম অভিনীত ‘চাঁদনী’ চলচ্চিত্রের গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেন। দিঠির ভাষায়, এটি ছিলো তার স্মরণীয় একটি সন্ধ্যা। আজ দিঠি আনোয়ারের জন্মদিন। বাবা গাজী মাজহারুল আনোয়ার, মা, স্বামী, সন্তান এবং পরিবারের অন্যান্যদের নিয়ে দিনটি উদযাপন করবেন শিল্পী।

এ বিভাগের অন্যান্য সংবাদ