এবার ঢাকায় মুক্তি পাচ্ছে বনি-কৌশানীর তোমাকে চাই
সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ‘তোমাকে চাই’ ছবিটি। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে আগামী ১৭ মার্চ থেকে। ছবিটি বাংলাদেশে নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম জানান, ‘এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
মুক্তির প্রস্তুতিও চূড়ান্ত। এখনও পর্যন্ত ৪০টি সিনেমা হল নির্ধারণ হয়েছে। মুক্তির আগে এই সংখ্যা আরও বাড়বে বলেই প্রত্যাশা করছি।’
‘তোমাকে চাই’ ছবিটি কলকাতায় মুক্তি পায় গেল ১ ফেব্রুয়ারি। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার। প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস।
জানা গেছে, সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে ‘তোমাকে চাই’ ছবিটি মুক্তি পাওয়ায় কলকাতায় মুক্তি পাবে শাকিব, অপু ও ববি অভিনীত ‘রাজাবাবু’ ছবিটি। এই ছবির নির্মাতা বদিউল আলম খোকন। ভারতে ‘রাজাবাবু’ ছবিটি পরিবেশনায় করছে অজয় এন্টারপ্রাইজ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 