News Bangla 24 BD | ২৪ মার্চ মুক্তি পাচ্ছে শূন্য - News Bangla 24 BD
News Head

জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘শূন্য’ চলচ্চিত্র। ছবিটি সেন্সর বোর্ডে বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র পেয়েছে গেল জানুয়ারিতেই। এবারে জানা গেল, আসছে সপ্তাহে অর্থাৎ ২৪ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি।

‘শূন্য’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে নতুন জুটি হিসেবে দেখা যাবে তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নায়িকা সানজিদা তন্ময়কে। এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তুরাজ খানের। পাশাপাশি এই ছবিতে জুটি হয়ে কাজ করেছেন রেসি এবং ওমর সানি। এতে আরো অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই। পরিচালক বন্ধন বলেন, ‘আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম মৌলিক গল্পে কাজ করবো। অবশেষে এই গল্পটি আমি পেয়েছি। এর মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নতুন জুটি, নতুন গল্প নিয়ে বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ রেখেছি এই ছবিতে। আশা করছি ছবিটি দর্শককে হলে টানবে।’

ছবির নায়ক তুরাজ খান বলেন, ‘জানি না প্রথম চলচ্চিত্রে কতটা ভালো অভিনয় করতে পেরেছি। তবে ভাল করার যথেষ্ট চেষ্টা ছিল। আশা করি ছবিটি সবার ভাল লাগবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ