News Bangla 24 BD | ভিন্ন ধর্মী ছবিতে শায়লা সাবি - News Bangla 24 BD
News Head

ছোট পর্দার জনপ্রিয় মুখ শায়লা সাবি ভিন্ন ধর্মী ম্যাসেজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। আগামী ২৪ মার্চ এই অভিনেত্রীর ‘ক্রাইম রোড’ শিরোনামের ছবিটি মুক্তি পাবে। ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

গল্প সম্পর্কে শায়লা বলেন, ‘ছবির গল্পে তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার গল্প দেখানো হবে। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে। বিনোদনের পাশাপাশি দর্শকরা ভালো ম্যাসেজ পাবেন ছবিটি দেখে।’

এদিকে শায়লা অভিনীত বহুল আলোচিত ছবি ‘আদি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সঙ্গে জুটি হয়েছেন এবিএম সুমন।

এ বিভাগের অন্যান্য সংবাদ