ফটোসাংবাদিকের পায়ের ওপর শাহরুখের গাড়ি
গতকাল ছিল বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন। এ উপলক্ষে রাতে একটি পার্টির আয়োজন করেছিলেন এ অভিনেত্রী। আলিয়ার পার্টি আর ডিয়ার জিন্দেগি সিনেমায় তার মেন্টর শাহরুখ খান থাকবেন না তা কি হয়!
আলিয়ার পার্টিতে অংশ নিতে যাচ্ছিলেন শাহরুখ খান। এ দিকে তার গাড়ি দেখে ভিড় জমে ফটোসাংবাদিকদের। এ সময় একজন সাংবাদিকের পায়ের উপর উঠে যায় শাহরুখের গাড়ির চাকা। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন শাহরুখ। তিনি তার দেহরক্ষীকে নির্দেশ দেন সেই ফটোসাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এখানেই থেমে থাকেননি কিং খান। নানাবতি হাসপাতালে নিজের ব্যক্তিগত চিকিৎসকে দিয়ে সেই ফটোসাংবাদিকের চিকিৎসার ব্যবস্থা করেন এ অভিনেতা।
শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রইস। গত জানুয়ারিতে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 