News Bangla 24 BD | এক ছবিতে চার নায়িকা - News Bangla 24 BD
News Head

যৌথ প্রযোজনার একটি ছবিতে নাকি অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় চার নায়িকা! তারা হচ্ছেন- অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, কুসুম সিকদার ও পরীমনি। ক’দিন ধরে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন একটি খবর। খ্যাতিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে এই ছবিটি নির্মিত হবে। অরিন্দম শীল পরিচালিত এ ছবির শিরোনাম ‘অনুপ্রবেশ’। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এই ছবির অভিনয়শিল্পীর তালিকায় আরও আছেন লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম ও জয়ন্ত চট্টোপাধ্যায়ের নাম। নির্মাতা প্রাথমিকভাবে সবার সঙ্গে কথা বললেও নিশ্চিত করে কিছু জানাননি। পাশাপাশি এখানকার শিল্পীরাও এ প্রসঙ্গে ?মুখ খোলেননি। তবে প্রাথমিক কথাবার্তার বিষয়টি কেউ কেউ স্বীকার করেছেন। ছবির কাহিনীতে দেখা যাবে, একটি ছেলের বাংলাদেশ থেকে কলকাতা যাত্রা। চলার পথে কয়েকজন মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা হয়তো একটি মেয়েরই বিভিন্ন রূপ হতে পারে। ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। ভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, “ছবিটা আমার কাছে তিনটি কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা অরিন্দমদার সঙ্গে ‘ব্যোমকেশ’ ছাড়া আমার প্রথম অন্য কোনও প্রজেক্ট। দ্বিতীয়ত, এটা আমার প্রথম ইন্দো-বাংলাদেশ ভেঞ্চার। তৃতীয়ত, সমরেশ মজুমদার আমার খুবই প্রিয় লেখক। তার তৈরি করা চরিত্র পর্দায় তুলে ধরার সুযোগ পাচ্ছি বলে ভালো লাগছে।” পরিচালক সূত্রে জানা গেছে, ছবির গানগুলোতে বাংলাদেশের শিল্পীদের প্রাধান্য দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ