News Bangla 24 BD | জুটি বাঁধলেন জায়েদ-মৌ - News Bangla 24 BD
News Head

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মৌমিতা মৌ। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন মৌমিতা।

কামরুজ্জামান (তাজু কামরুল) পরিচালিত ‘পুলিশ বাবু’ শিরোনামের সিনেমায় এ জুটিকে দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন তারা।

এ প্রসঙ্গে কামরুজ্জামান (তাজু কামরুল) বলেন, ‘অ্যাকশন ঘরানার সিনেমা ‘পুলিশ বাবু’। এতে চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে মৌমিতা মৌ অভিনয় করবেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন জায়েদ খান। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছি। আগামী ২২ মার্চ থেকে একটানা কাজ শুরু করব।’

মৌমিতা মৌ বলেন, ‘‘এর আগে আমি জায়েদ ভাইয়ের সঙ্গে ‘অন্তর জ্বালা’ সিনেমায় অভিনয় করেছি। কিন্তু এতে আমাদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। এবারই প্রথম হিরো হিসেবে জায়েদ ভাইকে পেয়েছি। আশা করছি, কাজটি ভালো হবে।’’

সিনেমাটির কাহিনি লিখেছেন গুণী কাহিনিকার ছটকু আহমেদ। এতে জায়েদ খান-মৌমিতা মৌ ছাড়াও চিত্রনায়ক শাহরিয়াজ ও নবাগত মেহেরিমা জুটিকে দেখা যাবে। এতে মোট পাঁচটি গান থাকছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ