না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। গতকাল শনিবার (১৮ মার্চ) বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঐশ্বরিয়ার বাবা দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। অন্য একটি সূত্র জানিয়েছে, ক্যান্সারে ভুগছিলেন তিনি। এক মাস ধরে লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন কৃষ্ণরাজ রাই। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছিল। গতকাল বিকেল ৪টার দিকে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
শুটিংয়ের কাজে নিউইয়র্ক ছিলেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন। দুঃসংবাদ পেয়ে গতকালই দিল্লিতে ফিরেছেন তিনি। গতকাল হাসপাতালে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন, নির্মাতা সঞ্জয়লীলা বানশালীসহ অনেক। ঐশ্বরিয়ার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা বলিউড।
সদ্যপ্রয়াত কৃষ্ণরাজ রাই একজন বায়োলজিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 