অবেশেষে কাটল প্রতীক্ষা। প্রকাশ হল ভার্সেটাইল মিডিয়ার আলোচিত ছবি ‘সুলতানা বিবিয়ানা’র ট্রেলার। প্রয়াত ফারুক হোসেনের চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ।
গতকাল রোববার (১৯ মার্চ) রাতে ইউটিউবে প্রকাশ হয় ট্রেলারটি। ৪ মিনিট ব্যাপ্তির এই ভিডিওতে দেখা গেছে জমজমাট এক গল্প ও নির্মাণের মুন্সিয়ানা। ছবিটির মনোরম লোকেশন মুগ্ধ করে যায়। সেইসঙ্গে বেশ কিছু রোমান্টিক গানের তালে নায়ক বাপ্পী ও নায়িকা আঁচলের নাচও মনকে ছুঁয়ে যায়।
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘ট্রেলারটি তৈরি করার সময় পুরো ছবিটির একটি ক্ষুদ্র প্রদর্শনীর ভাবনা মাথায় ছিল। প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। সবাই বলছেন বাপ্পী-আঁচল জুটিকে এই প্রথমবার এতটা আকর্ষণীয় এবং নান্দনিক লাগছে। আমি বলতে পারি, ছবিটি দেখেও মুগ্ধ হবেন দর্শক।’
ছবিটির প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমরা বিগ বাজেটে একটি পরিচ্ছন্ন-নিখুঁত নির্মাণে মৌলিক গল্পের ছবি উপহার দেয়ার চেষ্টা করেছি। এর শুটিং হয়েছে যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণ করা হয়েছে।’

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 