এলোমেলো মাথার চুল। পরনে কালো রঙের স্কার্ট আর লাল রঙের টপস। সাগর পাড়ে বেশ আবেদনময়ী ঢঙে কোমর দুলাচ্ছেন এক নারী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মন আজ চায়রে কিযে’ শিরোনামের গান। মিড লং শটে- পরের দৃশ্যে দেখা যায়, এ নারী ঢালিউডের নবাগত চিত্রনায়িকা রোমাই নোভিয়া।
নির্মাতা সায়মন তারিক নির্মাণ করেছেন ‘ক্রাইম রোড’ শিরোনামের সিনেমা। আগামী ২৪ মার্চ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে নানা প্রচারণা চালাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় ললিপপ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘মন আজ চায়’ শিরোনামের গানটি। এতেই এমন দৃশ্য দেখা যায়।
রোমান্টিক ঘরানার এ গানের কথা লিখেছেন দীপ। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রুপম। পুরো গানজুড়ে নোভিয়ার সাবলীল উপস্থিতি যেমন লক্ষ্য করা যায় তেমনি আবেদনময়ীরূপেও ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
২০১৩ সালের শেষের দিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করে রুপালি ভুবনে নাম লেখান নোভিয়া। তারপর একাধিক আইটেম গানে পারফর্মের অফার পেলেও কাজ করেননি তিনি। কারণ চলচ্চিত্রে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নোভিয়া। আর ‘ক্রাইম রোড’ সিনেমার মাধ্যমে সেই স্বপ্নপূরনের পথে হাঁটছেন তিনি।
নোভিয়া ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন, আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, বিপাশা কবির প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 