১৮ তলা ভবন ভাঙতে লাগলো কয়েক সেকেন্ড (ভিডিও)
১৮ তলা বিশিষ্ট বহুতল ভবনটি ছিল জার্মানির বন শহরের একটি ল্যান্ডমার্ক৷ ২৫০ কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে নিয়ন্ত্রিতভাবে ভবনটিকে উড়িয়ে দেওয়া হয়েছে গত রোববার৷
বন শহর যখন জার্মানির রাজধানী ছিলো, সে আমলে জার্মানিকে বলা হতো বনের প্রজাতন্ত্র৷ ১৯৬৯ সালে নির্মিত বন সেন্টার ছিল সেই বন প্রজাতন্ত্রের এক দৃশ্যমান প্রতীক৷ চ্যান্সেলরের দপ্তরের কাছে, রয়টার ব্রিজের পাশে, রেললাইনের ধারে ৬০ মিটার উঁচু একটি ১৮ তলা বাড়ি৷
সেই ১৮ তলা বাড়ির মাথার উপরে ছিল মার্সিডিজ বেঞ্জ কোম্পানির প্রতীক তারকা, যা মিনিটে দু’বার করে ঘুরতো৷ বাড়ি ভাঙার আগে সবার আগে সরানো হয় সেই তারকা৷
বন সেন্টারে ছিল নানা দূতাবাস ও সংবাদপত্রের অফিস, এছাড়া একটি হোটেল ও অ্যাম্বাস্যাডার নামের একটি রেস্টুরেন্ট যেখানে উইলি ব্রান্ড, হেলমুট স্মিট ও হেলমুট কোল, এই তিনজন সাবেক জার্মান চ্যান্সেলর খাবার খেয়েছেন৷
রোববার সকালে অকুস্থলের ২০০ মিটারের মধ্যে সব যানবাহন বন্ধ থাকে৷ বেলা এগারোটায় একটা চাপা বিস্ফোরণের শব্দ; তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ভেঙ্গে পড়ে বন শহরের ল্যান্ডমার্ক৷ ধুলোর মেঘে সব কিছু ঢেকে যায়৷
এখন সে জায়গায় তৈরি হবে একটি কমার্শিয়াল কমপ্লেক্স, যার কেন্দ্রে থাকবে একটি ১০০ মিটার উঁচু বাড়ি৷
ইতিহাস গড়তে যা সময় লাগে, ভাঙতে ঠিক ততটা নয় – কে যেন মন্তব্য করছিলেন…?

ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান
সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ
বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’
একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা 