News Bangla 24 BD | একা থাকা খুব কঠিন : স্কারলেট - News Bangla 24 BD
News Head
 কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প ১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!

অভিনেত্রী স্কারলেট জোহানসন জানিয়েছেন, একা থাকা তার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এর পূর্বে সে কখনই একা থাকেননি।

সম্প্রতি তার দ্বিতীয় স্বামী রোমেইন ডাউরিকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। আর এজন্য বর্তমানে একা থাকতে হচ্ছে ৩২ বছর বয়সি এই হলিউড তারকাকে। যা তার জন্য যথেষ্ট কষ্টের।

ইভেন্ট ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক সব সময় একজন মানুষের জীবনকে প্রভাবিত করে।’

তিনি আরো বলেন, ‘আমি এখন উপলব্ধি করতে পারছি যে, বিগত কয়েক বছর আমি কখনই আসলে একা ছিলাম না, সবসময় কেউ না কেউ আমার সঙ্গে ছিল। আর ঠিক এ কারণেই আমাকে এখন প্রতিনিয়ত শিখতে হচ্ছে কিভাবে শুধু নিজেকে নিয়ে একা থাকতে হয়। এটা খুবই চ্যালেঞ্জিং। তবে এর মানে এই নয় যে, আমি এর আগে কখনই একা থাকিনি । কিন্তু এতদিনে আমি এটা উপলব্ধি করলাম যে, তখনও আমার জন্য অন্য কোথাও একজন ছিল।’

‘দ্য গোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রের এই অভিনেত্রী জানান, ঠিক এ কারণেই তিনি প্রায়ই সম্পর্কে জড়াতেন কারণ তিনি কখনই একা থাকতে চাইতেন না।

এ অভিনেত্রীর রোজ নামের দুই বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ