আজ মাছরাঙা টিভিতে অপূর্ব-নাদিয়ার অল অ্যাবাউট লাভ
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও মডেল অভিনেত্রী সালহা খানম নাদিয়া জুটি বেঁধে ‘অল অ্যাবাউট লাভ’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটি আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
টেলিফিল্মটির চিত্রনাট্য সাজিয়েছেন রাজিউল হোদা দীপ্ত এবং পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ‘অল অ্যাবাউট লাভ’ টেলিফিল্মটির বাংলা ট্যাগ লাইন ‘ভালোবাসার গল্প’। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী এবং রাসেল আলম।
এটি নির্মাতা বান্নাহ বললেন, ‘এটা জার্মানি ‘ইমেনন্স’ নামের একটি উপনাস্যের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।’ আরও বলেন, ‘গল্পটি যে অনেক ব্যতিক্রমী কিছু তা কিন্তু না, তবে দর্শকদের ভালোলাগার কিছু উপকরণ রয়েছে। আশা করছি, আমার অন্যান্য কাজগুলোর মতো ‘অল অ্যাবাউট লাভ’ সবার কাছে ভালো লাগবে।’
নাদিয়া বলেন, ‘কয়েকমাস আগে টেলিফিল্মটির শুটিং করেছিলাম। অপূর্ব ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে এটি আমার দ্বিতীয় কাজ। সবাইকে টেলিফিল্মটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
অপূর্ব-নাদিয়া ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন মুশফিক ফারহান, শিখা খান প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট ছাড়াও আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় মাছরাঙা টিভিতে ‘অল অ্যাবাউট লাভ’ পুনঃপ্রচার হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 