ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আগামী ২১ এপ্রিল মিষ্টি অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করেছেন তিনি।
রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তৃতীয় তলায় ‘জান্নাত এক্সপ্রেস’ (দোকান নং :৩৬৭) নামের ফ্যাশন হাউস খুলেছেন তিনি। গতকাল ২৪ মার্চ ‘তুই আমার’ সিনেমার পোস্টারের মোড়ক উন্মোচন ও এ ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অমৃতা, বিপাশা কবির, চিত্রনায়ক শিপন, ফারুক মজুমদারসহ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা।
এ সময় মিশা সওদাগর বলেন, “অনেক শিল্পীদের বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হয়। কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়তে হয়। বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে না হয় তাই প্রত্যেক শিল্পীদের ব্যবসা করা উচিৎ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশে এটা কম দেখা যাচ্ছে। মিষ্টি নিজে ব্যবসার উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করছি।”

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 