News Bangla 24 BD | সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের ফাঁসি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের ফাঁসি


একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি ও মো. রাসেল। এ ছাড়া অপর আসামি মো. সবুজ খানকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে গত ২০ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরায় নিজ বাসায় খুন হন আফতাব আহমেদ। পরদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ মার্চ নিহত আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ