ক্ষুদে গানরাজ’র শিল্পী পড়শী আর ছোট নেই। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বড়দের গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। গেল বছর হাজির হয়েছেন দেশসেরা নায়ক শাকিবের নায়িকা হিসেবে।
এবার তিনি বিয়ের পিঁড়িতে বসলেন! একদমই তাই। গতকাল থেকে একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর অনেকেই দ্বিধায় পড়ে গিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট মেয়েটি কি আজ তবে সত্যিই বিয়ে করে ফেললেন? কে পাত্র, কিইবা তার পরিচয়।
ঘেঁটে দেখা গেল এ আসলে নতুন একটি মিউজিক ভিডিও’র সাজ। গানের নাম ‘মন ভুইলা’। তানজিব সারোয়ারের কথা ও সুরে গানটি গেয়েছেন পড়শী ও জুয়েল মোর্শেদ। নিজেরাই স্বামী ও স্ত্রীর চরিত্রে মডেল হয়েছেন গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ভিডিওটিতে।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তিনি জানান, পুবাইল, ঢাকা ও পদ্মা নদীর পাড়ে শুটিং হয়েছে ভিডিওটির। আসছে পহেলা বৈশাখ ভিডিওটি প্রকাশ পাবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 