News Bangla 24 BD | নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসছে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসছে


নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ইয়র্ক কলেজ অডিটরিয়ামে ৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় ১৬তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারো দর্শকদের ভোটে বেছে নেয়া হবে বাংলাদেশ এবং প্রবাসের সেরা কন্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীকে।

গত ১৫ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের যাবতীয় কর্মসূচি ঢেলে সাজানো হচ্ছে বলে জানান আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক অ্যান্ড প্লের কর্ণধার আলমগীর খান আলম। তিনি জানিয়েছেন, প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়েই আমার এ অনুষ্ঠান উপস্থাপিত হবে। সেরা তারকা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে। সুন্দর অনুষ্ঠান উপহার প্রদানের মধ্য দিয়ে প্রবাসীদের যে আস্থা তৈরি হয়েছে, এবার তার ব্যতিক্রম হবে না।

প্রবাসের বিনোদন প্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবারের অনুষ্ঠান ঘিরে। শুধু নিউইয়র্ক নয়, আমেরিকার বোস্টন, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও লোকজন টিকিট ক্রয় করেছেন। অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। ভীড় এড়াতে আগাম টিকিট ক্রয়ের অনুরোধ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আলম বলেন, প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এ অনুষ্ঠানে। এর অন্যতম হলেন অভিনেতা শাকিব খান, জায়েদ খান, মোশারফ করিম, ইমন, সজল, মিম, বুবলী, তমা মির্জা, শিরিন শিলা, মিশা সওদাগর, নুসরাত ফারিয়া, জলি, তামিম, সারিকা, প্রভা, সুজানা জাফর, আফ্রি, আবু হেনা রনি, কন্ঠশিল্পী তাহসান, সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, লুইপা, তানভির তারেক, দেবাশীস বিশ্বাস প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ