News Bangla 24 BD | মাহির ছবির শুটিং স্থগিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

চিত্রনায়িকা মাহিয়া মাহির ‘মনে রেখো’ ছবিটি চলচ্চিত্র ঐক্যজোটের আপত্তির কারণে জটিলতায় পড়েছে। বর্তমানে এর কাজ স্থগিত রয়েছে বলে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়াও গত ৩০ মার্চ চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোর আপত্তির কারণে ছবিটির শুটিং বাতিল করেছেন শীর্ষ অভিনেতা মিশা সওদাগর। দেশীয় চলচ্চিত্রে ভিনদেশি শিল্পী-কলাকুশলীরা অনুমতিহীনভাবে কাজ করছেন- এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই বাতাসে ডালপালা মেলেছিলো। এছাড়া ‘মনে রেখো’র অধিকাংশ শিল্পী ও কলাকুশলী ভিনদেশি বলেও অভিযোগ রয়েছে!

৩০ মার্চ এফডিসিতে এ ঘটনায় জরুরি সভা ডাকেন চলচ্চিত্র ঐক্যজোট সমিতির নেতারা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সংশ্লিষ্ট সংগঠনের অনুমতি ব্যতীত শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। জোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ‘মনে রেখো’র শুটিং ছেড়ে চলে আসেন। নিয়ম অনুযায়ী চলচ্চিত্রের সংশ্লিষ্ট সংগঠনগুলোর অনুমতি নিয়ে বিদেশি শিল্পী-কলাকুশলিরা কাজ করে থাকেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’র বেলায় তেমনটি মানা হয়নি। ২৯ মার্চ এ নিয়ে কথা বলতে সুমনের শুটিংস্পটে যান চলচ্চিত্র ঐক্যজোটের কয়েকজন নেতা। এ নিয়ে সেখানে বাক-বিতণ্ডা হয়। সুমন ৩০ মার্চ এফডিসিতে আলোচনা করবেন বললেও কথা রাখেননি। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ছবিটির শুটিং আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি শিল্পীদের নিয়ে কাজ করতে দেওয়া হবে না।

বারবার সতর্ক করা হলেও বিষয়টিকে কেউ গুরুত্ব দেননি। এসব আর মেনে নেওয়া হবে না। সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে কাজ করতে দেওয়া হবে না।’
হার্টবিট প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মনে রেখো’তে ভারতীয় শিল্পী, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকসহ অন্যান্য কলাকুশলীরা প্রাধান্য পেয়েছেন। এ নিয়ে শুরু থেকে ক্যামেরাম্যান সমিতি, নৃত্য পরিচালক সমিতিসহ অন্যান্য সমিতি অভিযোগ করে আসছিলেন। এদিকে এ ঘটনায় ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমনের ব্যবহৃত রবি নম্বরটি বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ