News Bangla 24 BD | জাতীয় চলচ্চিত্র দিবস আজ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

‘বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, হলে গিয়ে সিনেমা দেখুন।’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ৩ এপ্রিল দেশে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস।

‘চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম। আমি আশা করি, আমাদের চলচ্চিত্র জাতির আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখবে।’ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে এসব কথা বলেছেন।
দিবসটি উদযাপনে নানা আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয়। বিএফডিসির তত্ত্বাবধানে আজ সকাল ১০টায় এফডিসিতে দিবসটি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর আনন্দ র‌্যালি বের করা হবে।

বিকেল ৩টায় বিএফডিসির ৮ নম্বার শুটিং ফ্লোরে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রবিষয়ক বিশেষ সেমিনার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। ২০১২ সাল থেকে দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ