রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি স্থানীয় আদালত। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয়গ্রন্থ ‘রামায়ণ’র লেখক ঋষি বাল্মিকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।
গত বছর ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে আপত্তিকর মন্তব্য করলে তা বাল্মিকি ভক্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে দায়ের করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে পুলিশ সংবাদমাধ্যমে বলেন, ‘লুধিয়ানা পুলিশের দুজন সদস্য ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।’
এদিকে বার বার সমন জারি হওয়া সত্ত্বেও গত ৯ মার্চ অনুষ্ঠিত শুনানিতে আদালতে হাজির হননি রাখি। এরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ১০ এপ্রিল ধার্য করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 