News Bangla 24 BD | তিন সুন্দরীর নাটক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্রথমবারের মতো কোনো নাটকে একসঙ্গে অভিনয় করছেন তিন লাক্সসুন্দরী। তারা হলেন আজমেরী হক বাঁধন, আলভী ও নাদিয়া মিম। ‘দি পাবলিক’ শিরোনামের এ নাটকটি রচনা করেছেন ফজলুল হক আকাশ। পরিচালনা করছেন জুয়েল মাহমুদ। প্রায় তিন বছর পর ফের নতুন ধারাবাহিক নির্মাণ করছেন তিনি। শাসক এবং শোষিতের গল্প নিয়েই নির্মিত হচ্ছে এটি। বাঁধন বলেন, ‘জুয়েল মাহমুদ ভাইয়ার নির্দেশনায় এর আগে আমি আকাশ মেঘে ঢাকা এবং ওয়ান ওয়ে নামের দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। আমার মেয়ের বয়স যখন আটমাস সেই সময়ে আমি আকাশ মেঘে ঢাকা ধারাবাহিকে অভিনয় করি। যেহেতু আমার মেয়ের বয়স ছিলো কম, তাই পরিচালক আমাকে আন্তরিক সহযোগিতা করেছিলেন। তাই তার প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। তার কারণেই আবার কাজে ফেরার আগ্রহ পেয়েছিলাম। একই পরিচালকের নির্দেশনায় আবার কাজ করছি। খুব ভালো একটি গল্পের নাটক এটি।’ আলভী বলেন, ‘জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগে টাট্টু ঘোড়া নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। জুয়েল ভাই খুব যত্ন নিয়ে কাজ করেন। টিভি পর্দায় যখন তার কাজ প্রচার হয়, তখন দর্শকের সাড়াই তা প্রমাণ করে। নতুন ধারাবাহিকটি আমাদের জীবনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে। আর আজ আমার জন্মদিন। সবার কাছে দোয়া চাই যেন নেপালের মাটিতে ভালোভাবে দিনটি কাটাতে পাির।’

নাদিয়া মিম বলেন, ‘গল্প এবং আমার চরিত্র বেশ পছন্দ হয়েছে বিধায় দি পাবলিক ধারাবাহিকে কাজ করছি। সবার কাছে নির্মাতা সম্পর্কে বেশ ভালো জেনেছি কাজ করার আগেই। যে কারণে কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি এবং আমি খুব উপভোগ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ