News Bangla 24 BD | শিডিউল ফাঁসানো নিয়ে যা বললেন সারিকা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

শিডিউল ফাঁসানো নিয়ে যা বললেন সারিকা


সারিকার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গতকাল বুধবার মানিকগঞ্জে রাঙাপরী মেহেদির বিজ্ঞাপনে অংশ নেয়ার কথা ছিল সারিকার। সবকিছুই চূড়ান্ত ছিল। সারিকার সঙ্গে কথা ছিল আগেরদিন সন্ধ্যায় ইউনিটের গাড়িতে সে মানিকগঞ্জ যাবে। তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরেই শুটিং করবো। সে অনুযায়ী আমরা সন্ধ্যায় বেরিয়ে যাই।

কিন্তু সারিকার কোনো খোঁজ পাইনি বলেন নির্মাতা আরিয়ান। তিনি বলেন, এরপর রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি। এতে উপায় না পেয়ে লোকসানের ভয়ে রাঙাপরী মেহেদির সত্বাধিকারী মাসুম সরকার যেকোনো উপায়ে পূর্ণিমা আপাকে সারিকার বদলে কাস্টিং চূড়ান্ত করেন।

তারপর পূর্ণিমা শুটিং সম্পন্ন করেন। রাঙাপরীর এই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে। এই বিজ্ঞাপনে সারিকার বদলে কাজ করছেন পূর্ণিমা এবং তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইমন।

এ ব্যাপারে সারিকার মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। তবে তার ফেসবুকে বুধবার সন্ধ্যায় দেখা যায় তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সারিকা লিখেছেন, ‘শুটিং সেটের একদিন আগে ক্লাইন্ড এর গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টার বেশি সময় লাগে আমার বাসা থেকে) যাওয়া এবং সেখানে আগের দিন ও রাতে তার সাথে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখান করা কি কোনো অপরাধের কথা হতে পারে? এটা কি পেশাদারিত্ব?

সারিকা এক সংবাদমাধ্যমকে জানান, ‘বুধবার সময়মতো আমি শুটিংয়ে হাজির হই কিনা সেটা দেখলেই পারতো। কিন্তু তারা সেটা করেনি। উলটো আমার বিরুদ্ধে অভিযোগ।’

সারিকার এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন দাবি করে রাঙাপরী মেহেদির তথা মুসলিম কসমেটিকসের চেয়ারম্যান মাসুম সরকার বলেন, এর আগে কলকাতার শুভশ্রীকে নিয়েও নিয়ে কাজ করেছি। তারা কেউ আমার নামে এ ধরনের বাজে অভিযোগ করেননি। তার যদি আমাদের সঙ্গে যেতে সমস্যা থাকতো সে তো ফোনে আমাদের জানাতে পারতো। কিন্তু কোনো ধরনের যোগাযোগ সে করেনি। অনেক কষ্টে পরে পূর্ণিমাকে দিয়ে কাজটি করাচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ