News Bangla 24 BD | বৈশাখে ন্যানসির নতুন একক শুনতে চাই তোমায় - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বৈশাখে ন্যানসির নতুন একক শুনতে চাই তোমায়


অবশেষে নিজের একক অ্যালবামের নাম জানালেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ন্যানসি। তার পঞ্চম এককের নাম ‘শুনতে চাই তোমায়’। আ্যালাবমের গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর।

গানগুলোতে সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। বৈশাখে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েজ থেকে। মোট তিনটি গান থাকছে অ্যালামটিতে। গানের কথাগুলো হলো- ‘শুনতে চাই তোমায়’,‘আহা! বৃষ্টি’ এবং ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’।

ন্যানসি বলেন, ‘অ্যালবামের তিনটা গানের বিষয় বৈচিত্র্যে একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোনো মিল নেই। এবারই এই ধরনের গান করলাম। ভিণ্নতা শুধু বলার জন্য না, সত্যিই ভিন্নতা রয়েছে গানে। এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের র্স্পশ করবে। পাশাপাশি বৈশাখের উৎসবে নতুন কিছু যোগ করবে আমার ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামটি।’

জাহিদ আকবর বলেন, ‘ন্যানসি বরাবরই আমার অনেক প্রিয় একজন কন্ঠশিল্পী। তার গানে আলাদা একটা মুগ্ধতা রয়েছে। অনেক স্বাধীনতা নিয়ে গানগুলো লিখেছি। ইমন চমৎকার সুর ও সংগীত করেছেন প্রতিটি গানেই। আমার বিশ্বাস গানগুলোতে অন্য এক ন্যানসিকে আবিষ্কার করবেন শ্রোতারা।’

অ্যালবামের গান প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘সকল প্রশংসা সৃষ্টিকর্তার। চমৎকার তিনটি গান হয়েছে এই অ্যালবামে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা রাখছি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’

এ বিভাগের অন্যান্য সংবাদ