News Bangla 24 BD | ‘ব্রেকিং নিউজে’ স্বামীর মৃত্যুর খবর পড়লেন উপস্থাপিকা - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপে আত্মঘাতী গোল দিয়ে প্রাণ হারাতে হয়েছিল যে খেলোয়াড়ের বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট কম টাকায় শিশুদের খেলনা কিনতে ঘুরে আসুন চকবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

‘ব্রেকিং নিউজে’ স্বামীর মৃত্যুর খবর পড়লেন উপস্থাপিকা


ভারতের ছত্তিসগড়ের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপককে ‘ব্রেকিং নিউজে’ সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীর মৃত্যুর খবরই পড়তে হয়েছে।

আইবিসি-টোয়েন্টি চ্যানেলের সংবাদ উপস্থাপক সুপ্রীত কর নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কঠিন এ কাজটি করেন।

হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়, শনিবার সকালে খবর পড়ছিলেন সুপ্রীত। ওই সময় একজন রিপোর্টার মহাসামুন্দ জেলার পিথারা এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান।

দুর্ঘটনায় পড়া র‌্যেঁও দুস্তার (Renault Duster ) গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। যদিও ওই সময় রিপোর্টার হতাহতদের পরিচয় জানাতে পারেননি।

কিন্তু সুপ্রীতের জন্য এটুকুই যথেষ্ঠ ছিল।

কারণ সুপ্রীতের স্বামীরও ওই সময় একই কোম্পানির গাড়িতে করে চার সহযাত্রী নিয়ে ওই পথে যাওয়ার কথা।

সংবাদ পাঠ শেষ করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ