News Bangla 24 BD | বক্স অফিসে মুখোমুখি আমির-রজনীকান্ত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বক্স অফিসে মুখোমুখি আমির-রজনীকান্ত


বলিউডের বক্স অফিসের শিডিউল নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে তারকাদেরও। চলতি বছরের শুরুতেই বক্স অফিসের মুখোমুখি লড়াইয়ে ছিলেন ‘রেইস’ নিয়ে শাহরুখ খান ও ‘কাবিল’ নিয়ে হৃত্বিক রোশান।

এবার বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান ও দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।

জানা গেছে, চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিলো আমির খানের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। তবে একই সময়ে শাহরুখ খানের ‘রেহনুমা’ ও অক্ষয় কুমারের ‘টয়লেট : এক প্রেম কাহিনী’ ছবিটি মুক্তি পাওয়ায় নিজের ছবির মুক্তির সময় পিছিয়ে দিয়েছেন আমির।

চলতি বছরের দিওয়ালিতে আসবেন তিনি। আর ওই সময় মুক্তি পাবে রজনীকান্তের নতুন ছবি ‘টু পয়েন্ট জিরো’। একের পর এক ব্যবসা সফল ছবি দিয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকা আমিরের জন্যে তাই একটু দুশ্চিন্তার খবর হয়ে উঠেছে এটি। ‘সিক্রেট সুপারস্টার’ পারবেন তো রজনীকান্তের সাথে বক্স অফিসে ঝড় তুলতে?

এ বিভাগের অন্যান্য সংবাদ