বৈশাখে মুক্তি পাচ্ছে রাকিব মোসাব্বিরের ‘মনটা ছুয়ে দেখোনা’
সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে ইতিমধ্যে নিজের একটা শক্ত জায়গা করে নিয়েছেন রাকিব মোসাব্বির। অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘যারে আমার মন’ শিরোনামে ২০০৮ সালে সাউন্ডটেকের ব্যানারে বের হওয়া প্রথম একক অডিও অ্যালবামের মধ্য দিয়ে সঙ্গীত জগতে পরিচিত হন রাকিব মোসাব্বির।
গত বছর লেজার ভিশনের ব্যানারে তার ‘মায়াবতী ময়না’ নামে একটি একক অ্যালবাম সিডি আকারে মুক্তি পায়। এছাড়া তার নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা টোন ফেয়ার থেকে এ বছরের শুরুর দিকে জিপি মিউজিকে মুক্তি পায় আরেকটি একক অ্যালবাম ‘মন পাখি’। এরই ধারাবাহিকতায় আসন্ন বৈশাখ উপলক্ষে নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ মিউজিকের ব্যানারে মুক্তি পাচ্ছে রাকিব মোসাব্বির এর নতুন একক অ্যালবাম ‘মনটা ছুয়ে দেখোনা’।
‘মনটা ছুয়ে দেখোনা’ অ্যালবামের গানের কথা লিখেছেন খায়রুল বাবুই, এমদাদ সুমন ও রাকিব মোসাব্বির নিজেই। এই অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতও করেছেন বরাবরের মত রাকিব মোসাব্বিরই।
রাকিব মোসাব্বির বলেন, বৈশাখের পর আগামী ঈদে আলোচিত গীতিকার রেজাউর রহমান রিজভীর একক গীতিকবিতায় আমার আরও একটি একক অ্যালবাম লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, ‘মনটা ছুয়ে দেখোনা’ অ্যালবামের মোট গান সংখ্যা তিনটি। সবগুলো গানই ফিল্মিক ধাঁচের গান। এই তিনটি গানের অডিও মুক্তির পরপরই সবগুলো গানেরই মিউজিক ভিডিও নির্মিত হবে এবং সিডি চয়েজ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওগুলো মুক্তি দেওয়া হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 