News Bangla 24 BD | ২৬ মে মুক্তি পাবে শচীনের বায়োপিক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

শচীন টেন্ডুলকারকে নিয়ে তৈরি ছবি ‘শচীন: এ বিলিয়ন ড্রিম’ মুক্তি পাবে ২৬ মে। ভারতের পাশাপাশি ছবিটির আন্তর্জাতিক মুক্তিও হবে। নামকরা পরিবেশক অনিল থাডানি শচীনের কাছ থেকে পরিবেশনার স্বত্ব নিয়েছেন।

ছবিটির প্রযোজক রবি ভাগচান্ডকা শচীনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেছেন, শচীনের জীবনীনির্ভর ছবিটির সঙ্গে অনিল যুক্ত হওয়ায় আমরা খুবই উল্লসিত। আমরা দারুণ এক আন্তর্জাতিক মুক্তির অপেক্ষায় আছি।’

শচীন কিন্তু ছবিটি নিয়ে লেগে ছিলেন। প্রথম চিত্রনাট্যটি কীভাবে আরও ঋদ্ধ করা যায়, তা নিয়ে মাথা ঘামিয়েছেন। ছবি নির্মাণের প্রতিটি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই লিটল মাস্টার। কে না জানে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দারুণ খুঁতখুঁতে শচীন। ছবির ব্যাপারেও তাঁর এই পারফেকশনিস্ট ইমেজের প্রতি নিষ্ঠাবান ছিলেন তিনি। চিত্রনাট্য পরিবর্তন করিয়ে বাঘা বাঘা চলচ্চিত্র-বোদ্ধাদের দেখিয়েছেন শচীন, তারা মত দেওয়ার পরই পরিবর্তিত চিত্রনাট্য নিয়ে কাজ হয়েছে।

রবি ঘটনাটি স্বীকার করে বলেছেন, ‘শচীন সব সময়ই খুঁতখুঁতে। যখন খেলত, তখন থেকেই সে এ রকম। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই।’

‘শচীন: এ বিলিয়ন ড্রিম’ ছবির কাজ শুরু হয়েছিল সাড়ে তিন বছর আগে। ছবির পরিচালক জেমস এরসকিনসহ কলাকুশলীদের বেশির ভাগই বিদেশি। ছবিটি মুক্তি পেলে তা যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই অসাধারণ ক্রিকেটারের ভক্তদের জন্য এক অনন্য উপহার হবে, সে কথা বলাই বাহুল্য। সূত্র: দ্য এশিয়ান এজ

এ বিভাগের অন্যান্য সংবাদ