আল্লাহকে বলবো, ওর মতোই একটা সন্তান দিও: মাহি
দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে প্রকাশ্যে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার ৮ বছর পর তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তান। নাম আব্রাহাম খান জয়।
সোমবার নিজ সন্তানকে নিয়ে একটি বেসরকারি টিভিতে সরাসরি সাক্ষাৎকার দেন অপু। তাছাড়া নিজের বাসায় সন্তান নিযে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন অপু।
অপু প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষকরে শাকিব-অপুর ঘরে জন্ম নেয়া আব্রাহাম খান জয়ের নিষ্পাপ চেহারার প্রশংসা করছেন সবাই।
এবার চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিও আব্রাহামের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিযেছেন। তিনিও আব্রাহাম খান জয়ের মতো একটি সন্তান চান।
মঙ্গলবার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক ওর মতোই আমাকে একটা বেবি দিও। অত্তো মায়া, অত্তো নিষ্পাপ চোখের একটা জয় দিও। ইন শাহ আল্লাহ।’

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 