‘আব্রাহাম যেহেতু বৈধ সেহেতু বিয়েটাও বৈধ’
শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেও সংসার করছেন না। এরমধ্যে চলে এসেছে তাদের ঘরে একটি ফুটফুটে সন্তান। সোমবার বিকেলে অপু বিশ্বাস টিভির একটি লাইভ অনুষ্ঠানে সঙ্গে নিয়ে যান তার ও শাকিবের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে। এরপর রাতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সঙ্গেও এ নিয়ে কথা বলেন তিনি। অপুর সংবাদ সম্মেলনের পর বেশকিছু টিভি অনুষ্ঠানে মুঠোফোনে কথা বলেন শাকিব খান। সেসব অনুষ্ঠানে তিনি বলেছেন, বাচ্চার দায়িত্ব নিলেও অপুর দায়িত্ব তিনি নিতে চান না। কিন্তু আজ মঙ্গলবার শাকিব খান বলেন, যা হবার তা হয়েছে। আমার বাচ্চা আব্রাহাম ও অপু আমার স্ত্রী। এটা আমি স্বীকার করছি। আব্রাহাম যেহেতু বৈধ সেহেতু বিয়েটাও বৈধ। আমার বাচ্চা অপুর কাছেই থাকবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 