গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী বুবলী। জানা গেছে, অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুবলীর বোন মিমি বলেন, কয়েকদিন থেকেই বুবলী অসুস্থতাবোধ করছিলেন। শুক্রবার এই অসুস্থতার মধ্যেও রংবাজের মহরতে অংশ নেন। সেখান থেকে ফিরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসি বুবলীকে।
মিমি আরও বলেন, তাৎক্ষণিকভাবে বুবলীর রক্ত পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলেছেন, তার মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশার ফল করেছে। এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে।
গতকাল শাকিব খানও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। আজ হাসপাতাল থেকে ছুটি নিয়েই স্ত্রী এবং সন্তানের সঙ্গে দেখা করেন এবং ছবির মহরতে অংশ নেন।
উল্লেখ্য, শামীম আহমেদ রনী পরিচালিত রংবাজ ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির মহরত শুক্রবার গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 