ঢালিউডের নতুন মুখ রাকা বিশ্বাস। এ অভিনেত্রী অল্প সময়ে চলচ্চিত্রে কাজ করে বেশ আলোচনায় এসেছেন। এরই মধ্যে দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমা দুটির নাম ‘অপরাধ জগত’ ও ‘আপালা’। গত সপ্তাহে নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন রাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত চলচ্চিত্রে কাজে সময় দেওয়া হয়।
তবে অনেক দিন পর নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলাম। তৌসিফের গাওয়া এ গানটির শিরোনাম ‘সারাটি জনম’। এটি নির্দেশনা দিয়েছেন সামসুল হুদা। আর গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই। এর আগে এফ এ সুমনের গাওয়া একটি গানে মডেল হিসেবে কাজ করেছিলাম। অনেক দিন পর মিউজিক ভিডিওতে কাজ করে বেশ ভালোই লেগেছে।
বৈশাখে এটি বেশকিছু টিভি চ্যানেলে প্রচার হবে। এদিকে খুব শিগগরিই রাকার ‘ফাঁসির আসামি’ ছবির গানের কাজ শুরু হবে। এ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন রাকা। রুপ’স মিডিয়ার ব্যানারে খুব শিগগিরই তার অভিনীত ‘অপরাধ জগত’ ছবিটিও মুক্তি পাবে। এছাড়া রম্য খানের পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রাকা।
এটিও শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেও ভালো চলচ্চিত্রের মাধ্যমে বেশি বেশি বড় পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন রাকা। সামনে বেশকিছু ছবি নিয়ে কথা হচ্ছে তার। এসব ছবি থেকে বেছে যেকোনো একটিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 